1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সাতক্ষীরার শ্যামনগরে সাবেক জামায়াত নেতা ও সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে বাবা মাসুম বিল্লাহর পৈতৃক বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে রাত ১১টায় মরিয়মের মরদেহ বাড়িতে পৌঁছায়।

এর আগে ঢাকা থেকে দুপুরে রওনা দিয়ে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স রাত সাড়ে ১০টার দিকে নীলডুমুর খেয়াঘাটে পৌঁছায়। পরে ইঞ্জিনচালিত নৌকায় করে মরদেহ নিহতের বাবা মাসুম বিল্লাহর বাড়িতে নেওয়া হয়।

স্থানীয় মসজিদের ইমাম নুরুল হুদা জানাজার নামাজে ইমামতি করেন। মরিয়মের বাবা মাসুম বিল্লাহসহ পরিবারের নিকটজন ও স্থানীয় ২০-২৫ জন মুসল্লি জানাজায় অংশ নেন। তবে জানাজায় এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের কোনো সদস্যকে অংশ নিতে দেখা যায়নি।

এ সময় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ ছাড়াও পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের নির্ধারিত ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews