1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮৪ 0 বার সংবাদি দেখেছে
37

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ২৪টি জাহাজ এখনও গাজার দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে একটি জাহাজ মিকেনো ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে।

কতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরিার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে ফ্লোটিলার ‘লাইভ ট্র্যাকারের’ মাধ্যমে জানা গেছে একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্য জাহাজ গুলো গাজা উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে গতকাল বুধবার রাতে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ১৩টি জাহাজ আটকে দেয় এবং সেখানকার ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও আছেন।

ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানিয়েছেন, আটক হওয়া ১৩ জাহাজে ২০১ জনের বেশি কর্মী ছিলেন। তাদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। ইসরায়েলের দাবি, আটক ব্যক্তিদের একটি বন্দরে নেওয়া হচ্ছে এবং তারা ‘নিরাপদ ও সুস্থ আছেন।’

৪০টির বেশি নৌযান নিয়ে গঠিত সুমুদ ফ্লোটিলা একটি বৈশ্বিক মানবিক প্রচেষ্টা, যার লক্ষ্য গাজার ওপর ইসরায়েলি নৌ-অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়া। নৌবহরে রয়েছেন প্রায় ৫০০ জন প্রতিনিধি, যাদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews