1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড়

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // পরিষ্কার-পরিচ্ছন্ন পৌর শহর গড়ে তোলা এবং ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে বরিশালের গৌরনদীতে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (৩ অক্টোবর) গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গৌরনদী বন্দরস্থ মাছবাজার ব্রিজের পূর্বপাশে খালপাড়ের ময়লার ভাগাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিমের নেতৃত্বে চলমান এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা, সমাজ উন্নয়ন কর্মকর্তা এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে প্রতি সপ্তাহের শনিবার নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে গৌরনদী পৌরবাসীর জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews