1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

গাইবান্ধায় তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে সাঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে।

 

গ্রেপ্তার তিনজন হলেন- লাবু মিয়া (২৫), নীরব মিয়া (২০) ও বিপ্লব ওরফে ডিপজল (২২)। পালিয়ে যাওয়া অভিযুক্ত যুবক হলেন- স্বাধীন ব্যাপারী (২২)। ‎ স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণী প্রেমিকের সঙ্গে দেখা করতে রাত ১টার দিকে ঘর থেকে বের হয়। দেখা করার বিষয়টি জেনে প্রেমিকের বন্ধুরা আগে থেকেই ওত পেতে থাকে। তরুণী ঘর থেকে বের হয়ে বাঁশঝাড়ে দেখা করতে যাওয়ার সময় অভিযুক্তরা মুখ চেপে তুলে নিয়ে যায়।

 

নির্জন একটি বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে চার যুবক। স্থানীয়রা মেয়েটির চিৎকার শুনে রাতে অভিযুক্ত চার যুবকের মধ্যে তিন যুবককে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানার পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে ও ভুক্তভোগী তরুণীকে পুলিশ হেফাজতে নেয়৷

রাসেল নামের স্থানীয় বাসিন্দা বলেন, মেয়েটি মূলত প্রেমিকের সঙ্গে দেখা করতে বাঁশঝাড়ে যায়। প্রেমিকের বন্ধুরা বিষয়টি জেনে আগেই ওত পেতে থাকে। মেয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে বের হলে তাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। আমরা মেয়েটির চিৎকার শুনে চারজনের মধ্যে তিনজনকে ধরে ফেলি। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করছি। ‎ সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। চারজন অভিযুক্তের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews