1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা ‘স্বাধীনতার বিপক্ষে’ ছিল: ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা ‘স্বাধীনতার বিপক্ষে’ ছিল: ফখরুল

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৮৩ 0 বার সংবাদি দেখেছে

দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইতে আসছে, তারা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল বলে ভোটারদের মনে করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া এবং তাদের বাড়িঘরে লুটপাট হওয়ার কথাও স্মরণ করিয় দেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গণসংযোগে বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল।

গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, যে আজ আপনাদের, দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য। ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে। পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এবং আপনাদের যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, ওই সময় আপনাদের ঘরবাড়ি লুটতরাজ করা হয়েছে। ঠিক কি না বলেন?

বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই দেশের মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা।

এ সময় তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে সময় বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা এবং দেশ স্বাধীন করার কথা তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, কোথাও যাবো না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি আছে, এমন আশ্বাস দিয়ে দলের মহাসচিব বলেন, হিন্দুদের মধ্যে একটা ভয় আছে, ভয়। একটা আতঙ্ক কাজ করে। আমরা যদি অন্য কাউকে ভোট দিই, তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে। আমাকে অনেকে বলেছে, আমরা দিলাম ধানের শীষে ভোট, কিন্তু তারপর তো আপনারা থাকবেন না, তখন যদি দাঁড়িপাল্লার লোকজন যদি আমাদের কিছু করে। আমি আপনাদের পরিস্কার করে বলতে চাই-আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভোট দিয়ে যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলার কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করুন।

এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও দলের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাও বক্তব্য দেন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ভোট করছেন। তার আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ খাদেমুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews