1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি // দিনাজপুর-৫ (পার্বতীপুর-–ফুলবাড়ী) আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর–-ফুলবাড়ী) আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্তরে প্রতিবাদ সভার আয়োজন করে।

সভায় উপজেলার ১০টি ইউনিয়নের ১৭১ ওয়ার্ড এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের ৮১টি ওয়ার্ড সভাপতি–-সম্পাদকসহ নেতাকর্মী উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক এমপি, বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক বলেন, আমরা আবেদন জানাচ্ছি এই এলাকার মনোনয়ন বাতিল করে পরিবর্তন করে আমাদের মনোনয়ন দিন। আমরা আপনাদের এই আসনে সিট দিবো। এই আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি কখনো দলের দুঃসময়ে ছিলেন না। ঘোষিত মনোনয়ন তৃণমূলে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। প্রতিবাদ সভায় স্থানীয় নেতাদের ভাষ্য, মনোনয়ন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এই আসনে ঘোষিত প্রার্থী স্থানীয় সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন, দুঃসময়ে তিনি দলের পাশে ছিলেন না। এই আসনের মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলন আরও তীব্র হবে। প্রয়োজনে আমরা দল থেকে পদত্যাগ ক তে বাধ্য হবো। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আতিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহাজুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews