1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগ্ন ফটোশুটের কারণে রণবীরকে থানায় তলব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

নগ্ন ফটোশুটের কারণে রণবীরকে থানায় তলব

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪০৬ 0 বার সংবাদি দেখেছে
29
বিনোদন ডেস্ক // একটি ম্যাগাজিনের জন্য কিছুদিন আগে নগ্ন ফটোশুট করায় বলিউড অভিনেতা রণবীর কাপুরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এবার এই অভিনেতাকে থানায় তলব করেছে মুম্বাই পুলিশ। নারীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে এই নায়কের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। সেই মামলাতেই এবার মুম্বাই পুলিশ রণবীরকে থানায় তলব করেছে।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রণবীরের মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিল মু্ম্বাই পুলিশের একটি দল। এই সময় তাকে জিজ্ঞাসাবাদের সমন দেওয়া হয়। আগামী ২২ আগস্ট চেম্বুর থানায় হাজিরা দিতে হবে এই অভিনেতাকে।

গত মাসের শেষ দিকে চেম্বুর থানায় এনজিও ও বেদিকার পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই অভিনেতার ফটোশুট অশ্লীল ও কুরুচিকর বলে দাবি করে তারা। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews