1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না মো. আফজাল বেপারীর। নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে চট্টগ্রাম জেলা শহর এলাকা থেকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতার আফজাল বেপারী (পিতা—কালাম বেপারী) গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। মামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর থেকেই তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের নজর এড়াতে পারেননি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল চট্টগ্রাম জেলা শহর এলাকায় অভিযান শুরু করে। দিনব্যাপী অভিযানের একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর আফজাল বেপারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “বরিশাল জেলা পুলিশ সুপারের সার্বিক সহযোগিতা ও পুলিশের নিরলস প্রচেষ্টায় দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” পুলিশের এ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আফজাল বেপারী শেষ পর্যন্ত আইনের আওতায় এলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews