1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে নেই: প্রধান উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে নেই: প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫৫ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তার সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার বা নিজে নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই, আমি সেই লোক নই।”

ড. ইউনূস জানান, সংস্কারের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সেটিকে এগিয়ে নেওয়াই তার দায়িত্ব। গত এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগস্টে প্রথম বর্ষপূর্তি সম্পন্ন হয়েছে এবং বহু অর্জন হয়েছে।

তার অন্যতম বড় সাফল্য হিসেবে তিনি উল্লেখ করেন ঐকমত্য কমিশন গঠনকে, যা ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি হয়েছে। কমিশনটি নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে জমা দিতে পারে, যা গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনে সহায়ক হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মতি আদায়ের দায়িত্ব পালন করছে। সংসদ এককক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া নিয়ে বিতর্কসহ রাজনৈতিক বিষয়ে ঐকমত্য প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

ড. ইউনূস আরও বলেন, দেশ সঠিক পথে থাকায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত। প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন হবে আগের তিনটি “মিথ্যা” নির্বাচনের চেয়ে ভালো। বহু বছর পর জনগণ সত্যিকারের ভোটের সুযোগ পাবে এবং যেসব ভোটার অতীতে ভোট দিতে পারেননি, তাদের জন্য এই নির্বাচনটি হবে বিশেষ তাৎপর্যময়।

 

তথ্যসূত্র: বার্নামা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews