প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৩:২৮ পি.এম
পদ্মা কিন্ডার গার্টেনে প্রান্তিক ফলাফল প্রকাশ ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক // নাটোরর লালপুরে পদ্মা কিন্ডার গার্টেন স্কুলে চুড়ান্ত প্রান্তিক মূল্যায়ন ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মোঃ হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান।
চুড়ান্ত প্রান্তিক ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি পদ্মা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের ফলাফল ও পরিবেশ দেখে মুগ্ধ হয়ে বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান যে কোন এলাকার পরিবেশ আমূল পরিবর্তন করতে পারে। পদ্মা কিন্ডার গার্টেন স্কুল এলাকার সেই ভূমিকা পালনে কাজ করে যাচেছ। প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা বের হয়ে দেশের জন্য বিভিন্ন স্থানে কাজ করছেন। এই বিদ্যালয় থেকে পড়াশুনা করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। তারাও দেশের জন্য কাজ করবে, এলাকার জন্য কাজ করবে। শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আশা করি তোমরাও তোমাদের অগ্রজদের অনুসরণ করবে, কারণ তোমরা আগামী ভবিষ্যৎ, তোমাদেরকে আগামীর বাংলাদেশের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে।
এর আগে পদ্মা কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক রাজিব হোসেন স্বাগত বক্তব্য রাখেন। পরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয়ের ২০২৫ সালের চুড়ান্ত প্রান্তিক ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ শেষে বিদ্যালয়ের সাবেক ৩জন শিক্ষক ও ৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানসহ ১৪৯টি পুরস্কার দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) মোঃ তফিকুল আলম, গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, ডাঃ মোছাঃ শাম্মী আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন, শাহিন শিক্ষা পরিবার ঈশ্বরদী শাখার পরিচালক মো. রাজিব হোসেন, মিলেনিয়াম গ্রীন ক্যাম্পাস ঈশ্বরদী শাখার পরিচালক তৌহিদুল ইসলাম তুষার প্রমুখ।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.