1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরকীয়ায় বাধা, দম্পতিকে মারধরের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পরকীয়ায় বাধা, দম্পতিকে মারধরের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৩ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার।। পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকান লুটপাট ও ভাঙচুর করার সময় বাধা দেওয়ায় স্বামী ও স্ত্রী দুজনকেই মারধর করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নগরীর ৩০ নং ওয়ার্ড কলা ডেমা গ্রামে সোমবার (১৮ মে) সকাল ১২ টায় নিজ দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত মাহফুজা আক্তার (৪৭) ও মোঃ জহির উদ্দিন বাবর(৫০) তারা উভয়েই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সকালে কয়েকজন দুর্বৃত্তরা আমার দোকানে ঢুকে মালামাল লুট করার চেষ্টা চালায়। এ সময় আমি বাধা দিলে ক্ষিপ্ত হয়ে মুক্তা, তার মেয়ে মারিয়া ও নোমান সহ ২/৩ জন মিলে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমার ডাক চিৎকার শুনে আমার স্বামী জহির উদ্দিন বাবর এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ও আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী জানান, “আমি দোকান রক্ষা করতে গেলে তারা আমাকে মারধর করে এবং নগদ ৩৫,৫০০ টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার। পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews