1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট পৌর যুবদলের বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাট পৌর যুবদলের বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে

বাগেরহাট প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর যুবদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইকের নেতৃত্বে শহরের দাশপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মো. সুমন পাইক বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তারা মনে করেন। দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে কোনো মহল সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তা মোকাবিলার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন।

সমাবেশে আরও বক্তব্য দেন পৌর যুবদল নেতা শেখ তাওহিদুল ইসলাম, খোকন শেখ, লালন হাওলাদার, হাইউল মীর, সুমন শরীফ, জাহিদ শেখ ও রহিম শিকদারসহ অন্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews