1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে
ফরিদপুর প্রতিনিধি // ‎ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক শওকত মোল্লা হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাকসুদুর রহমান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন।

‎আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ নভেম্বর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে শওকত মোল্লার ইজিবাইক ভাড়া করে কয়েকজন যুবক। পরে তারা শওকত মোল্লাকে শহরের বাইপাশ এলাকায় নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ইজিবাইকটি নিয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় নিহতের বাব বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে ৫ জনকে ফাঁসির আদেশ এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মেহেদী হাসান, মো. জনি মোল্যা, রাসেল শেখ, ওয়্যারলেস পাড়া এলাকার রাজেস রবি দাস, গোয়ালচামট এলাকার রবিন মোল্যা। এদের মধ্যে রাসেল শেখ পলাতক রয়েছে। আর ইজিবাইক ক্রেতা রাজবাড়ী জেলার মজলিশপুর এলাকার বাদশা শেখকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎এ মামলার সরকারী কৌঁসুলি অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন আমাদের সময়কেবলেন, ‘অটোচালকের ওপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা সমাজের জন্য হুমকিস্বরূপ। যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম, আর যাতে সমাজে এমন ঘটনা না ঘটে। এ রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews