1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ফিলিপিন্সে একটি স্কুলে ১৬ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এসময় আরো আটজনকে আহত করার পর নিজেও আত্মহত্যা করেছে। নিহত দুইজন দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাও-এর বাঙ্গা শহরের একটি স্কুলের ১৪ বছর বয়সী শিক্ষার্থী ছিল বলে স্থানীয় মেয়র বিবিসিকে জানিয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশের বঙ্গা ন্যাশনাল হাই স্কুলে এঘটনা ঘটে।

চলতি বছরের জুনের পর থেকে ফিলিপিন্সে এটি স্কুলে তৃতীয় প্রাণঘাতী গুলির ঘটনা। বাঙ্গা শহরের মেয়র আলবার্ট পালেন্সিয়া জানান, গুলির ঘটনায় আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলের এই ঘটনায় শিক্ষা বিভাগ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

শিক্ষা বিভাগ জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তদন্ত চলাকালে সবাইকে শান্ত থাকার এবং যাচাই না করা কোনো তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা বিভাগ।

মেয়র পালেন্সিয়া রয়টার্সকে জানান, ঘটনার আগে দুপুরের খাবারের সময় বন্দুকধারী তার বন্ধুদের বাড়ি চলে যেতে বলেছিল। সে তাদের জানিয়েছিল, দুপুরের খাবারের পর সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে।

প্যালেন্সিয়া সংবাদ সংস্থাকে বলেন, ‘তার বন্ধুরা তখন হাসছিল, কারণ হামলাকারী একজন পরিচিত রসিক ছিল। দুপুরের খাবারের পর, সে ছাত্রদের ওপর গুলি চালাতে শুরু করে। আত্মহত্যা করার আগে সে ১০ জন ছাত্রকে গুলি করে।’ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই গুলির ঘটনার কারণে বাঙ্গা পৌরসভার সকল ক্লাস স্থগিত করা হয়েছে।

ফিলিপিন্স রেড ক্রস জানায়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে তারা গুলির খবর পায়। এরপর আহতদের দ্রুত চিকিৎসা দিতে চারজন প্যারামেডিকসহ একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির ঘটনা তদন্ত শুরু করেছে।

ফিলিপিন্সে বন্দুক দিয়ে অপরাধের ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়। দেশটিতে বন্দুক রাখার হারও তুলনামূলক বেশি। তবে স্কুলে গুলির ঘটনা সাধারণত কমই ঘটে। এর আগে গত জুনে মধ্য ফিলিপিন্সে একটি উচ্চ বিদ্যালয়ে গুলির ঘটনায় তিন শিক্ষার্থী নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছিল। তদন্তকারীদের ধারণা ছিল, স্কুলে হয়রানির শিকার হওয়ার কারণে প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছিল।

গত আগস্টে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের একটি ক্যাথলিক জুনিয়র হাই স্কুলে এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে। পরে ওই শিক্ষার্থীও আত্মহত্যা করে। ওই ঘটনায় হামলাকারী প্রথমে একজন শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়।

তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে সে অন্য একটি শ্রেণিকক্ষে গিয়ে এক শিক্ষার্থীকে গুলি করে। পরে ওই শিক্ষার্থী মারা যায়। শুক্রবারের গুলির ঘটনার পর সাউথ কোটাবাতো প্রদেশের গভর্নর রেইনালদো তামায়ো প্রাপ্তবয়স্ক বন্দুক মালিকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews