1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পুলিশের অভিযানে ২৬ জন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে পুলিশের অভিযানে ২৬ জন গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ । অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিএমপি মিডিয়া সেল থেকে আজ শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া গ্রেফতারি পরোয়ানায় চারজন, নিয়মিত মামলায় ১৩ জন, অন্যান্য আইনে তিনজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে পাঁচজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে পুলিশের অভিযানে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বাসসকে বলেন, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলছে।

মাদক, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews