1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭৪ 0 বার সংবাদি দেখেছে
গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রাম অ্যাকাউন্টে জানান, এই দুর্যোগে মোট ৫ হাজার ৬৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।

গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়।

শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কাজের জন্য ভেনেজুয়েলা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪ কোটি ৬০ লাখ (৩৪৬ মিলিয়ন) ডলার তহবিল ব্যবহার করবে। তবে এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে আইএমএফ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। দেলসি রদ্রিগেজ এর আগে জানিয়েছিলেন যে, আহতদের বেশিরভাগই ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে ভূমিকম্পের কারণে গৃহহীন হয়ে পড়া প্রায় ২০ হাজার মানুষ বর্তমানে জনাকীর্ণ বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন। এর মধ্যে অনেকগুলোতেই পর্যাপ্ত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews