1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘মন্ত্রী নয়, ভিন্ন কিছু হতে চান’ নিজেই জানালেন সাকিব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

‘মন্ত্রী নয়, ভিন্ন কিছু হতে চান’ নিজেই জানালেন সাকিব

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ 0 বার সংবাদি দেখেছে
36

ক্রীড়া ডেস্ক // সেই ২০০৬ সালে অভিষেকের পর থেকে ব্যাটে বলে রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজেকে নিয়েছেন বিশ্বসেরাদের দলে। বরাবরই বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে রাজত্ব করে আসছেন দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে অভিষেক হয়েছে তার। প্রথমবারেই বাজিমাত করে হয়েছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য।

এবার নিজেই জানালেন সাকিব কী হতে চান। অদূর ভবিষ্যতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবির সভাপতি হতে চান তিনি। সুযোগ পেলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হতে চান এ বিশ্বসেরা অলরাউন্ডার।

শুক্রবার (১২ জানুয়ারি) দুবাইভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টেনের দল বাংলা টাইগার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

সাকিব বলেন, সভাপতি হতে পারলে ভালো লাগবে, বাকিটা তো জানি না। আমি বিশ্বাস করি, আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের ইতিহাসের সেরা সভাপতি হবো। পারি না পারি, সেটা পরের কথা।

তিনি বলেন, দেখুন, পাপন ভাই এতো দিনে অনেক কিছু করেছে। স্বাভাবিকভাবেই তার অর্জনগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। আর আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে, তাহলে আমি সেরা কাজটা কীভাবে করব। এমন না যে আমি কাউকে ছোট করছি। আগে যারা দায়িত্বে ছিল, সবাই চমৎকার কাজ করেছেন। তারা কাজ না করলে দেশের ক্রিকেটে এতো উন্নতি হতো না। তাদের অবদানের ফলেই আমরা এতদূর আসতে পেরেছি।

আমি যদি আসি, হয়তো অনেক বেশি কাজ করতে পারব। সবকিছু আসলে সময় বলে দেবে, যোগ করেন সাকিব।

এর আগে শুক্রবার নাজমুল হাসান পাপনের পরে বিসিবি সভাপতি কে হবেন তা জানিয়েছেন বিসিবি সভাপতি নিজেই। তিনি বলেন, আমার মনে হয় একটা হতে পারে আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সাথে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডাইরেক্টর আছে তাদের মধ্যে থেকে একজন হবে। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews