1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুখে বলের আঘাত লেগে আইসিইউতে আম্পায়ার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার  অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

মুখে বলের আঘাত লেগে আইসিইউতে আম্পায়ার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // ভারতের দিল্লি প্রিমিয়ার লিগে সোমবার নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ রানে হারিয়েছে ইস্ট দিল্লি রাইডার্স। তবে ম্যাচের ফলের চেয়েও আলোচনায় এসেছে আম্পায়ার ধর্মেশ ভারদ্বাজের চোট। মুখে বলের আঘাত পাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান করে ইস্ট দিল্লি রাইডার্স। দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বংশ মেহরা, অর্পিত রানা, মায়াঙ্ক রাওয়াত ও সূর্যাংশ রায়না।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল নিউ দিল্লি টাইগার্স। তবে দ্রুতই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ১০.২ ওভারে ৪ উইকেটে ৯৪ রানে পরিণত হয় দলটি। শুরুতেই চাপে পড়ে যাওয়া টাইগার্স আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৫৬ রানে অলআউট হয়ে ৩৬ রানে ম্যাচ হারে তারা।

তবে ম্যাচের ১৮তম ওভারে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিউ দিল্লি টাইগার্সের ব্যাটার লক্ষয় তারেজা, আশিস মীনার করা বল সোজা ব্যাটে জোরে খেলেন। বলটি গিয়ে আম্পায়ার ধর্মেশ ভারদ্বাজের মুখে আঘাত করে। ঘটনাটি দেখে ব্যাটারও হতভম্ব হয়ে যান।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য ভারদ্বাজকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

এর আগে দিল্লি প্রিমিয়ার লিগের আরেকটি ম্যাচেও কাঁধে বলের আঘাত পেয়েছিলেন ভারদ্বাজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews