1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘শিল্প কোনো পাপ নয়’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার  অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

‘শিল্প কোনো পাপ নয়’

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন প্রতিবেদক // ব্যক্তিগত বিশ্বাস, মূল্যবোধ কিংবা ধর্মীয় কারণে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। কিন্তু সেই সিদ্ধান্তের সঙ্গে যখন নিজের অভিনয়জীবনকেই ‘ভুল’ বা ‘পাপ’ হিসেবে আখ্যা দেওয়া হয়, তখন তা কষ্ট দেয় শিল্পাঙ্গনের সঙ্গে যুক্ত অন্যদের। এমনটাই বিশ্বাস করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন। আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে, হয়তো একটু বাজেও শোনাবে, তবুও বলছি।’

একটা সময় সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালো না লাগলে তিনি চাইলে অভিনয় ছেড়ে দিতে পারেন, কিন্তু সেই কারণে শিল্পাঙ্গনের অন্য কাউকে ছোট করার অধিকার কারও নেই বলেও মনে করেন প্রভা। তিনি বলেন, ‘আমি চাই, যারা আসবে, তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

প্রভা বলেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। এটা একটি সংস্কৃতি। আমি মনে করি, একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews