1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ

  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে চরঘেরা জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালসমূহ ধ্বংস করা হয়।

মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. মহসীন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক মো. আনিছুজ্জামান এবং বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন খান।

অভিযান চলাকালে সুগন্ধা নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব্যবহৃত চরঘেরা জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, এ ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত করে এবং মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

তারা আরও জানান, নদী ও জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews