1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি হজযাত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি হজযাত্রী

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে
40
অনলাইন ডেস্ক // হজ পালনের জন্য এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে সর্বমোট ৪৮ হাজার ৬৬১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

আজ শনিবার আশকোনার হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শনিবার সকাল ১০টা পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের ১২৪টি ফ্লাইটে ৪৮ হাজার ৬৬১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪১টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩১ মে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

এখন পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৮৬ হাজার ৭৬৭ জন হজযাত্রীর ভিসা ইস্যু করা হয়েছে। এখনো ৩৩৩ জন হজযাত্রীর ভিসা ইস্যু বাকি আছে।

অন্যদিকে এবার হজে গিয়ে এখন পর্যন্ত মোট সাতজন হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ ১৪ মে চট্টগ্রামের সন্দ্বীপের হজযাত্রী মো. অহিদুর রহমান (৭২) মদিনায় মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews