1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ 0 বার সংবাদি দেখেছে
22

নিজস্ব প্রতিবেদক // রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন পারভিন (৪৭) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পুঠিয়া পৌরসভার বারইপাড়া (খাঁপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আইরিন একই এলাকার ফজেলের স্ত্রী। এছাড়াও পুঠিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনি।

পুঠিয়া থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল আইরিন পারভিনকে নিজ বাড়ি থেকে হেরোইনসহ গ্রেফতার করেছে। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews