
আজ বৃহস্পতিবার দুপুর ২টার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা সময় আদালতে উপস্থিত ছিলেন আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলান।
আদালত রায় ঘোষণা পর তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রায় ঘোষণা সময় আদালতে বিভিন্ন দেশের মানবাধিকার কমিশনের কয়েকজন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
গত ৭ সেপ্টেম্বর মামলাটি রায়ের জন্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ১৪ সেপ্টেম্বর ঠিক করেন আদালত।
এর আগে গত ২৪ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন। মামলায় আদিলুর রহমান ও নাসিরুদ্দিন এলান জামিনে ছিলেন।
জানা যায়, ২০১৩ সালে হেফাজতের শাপলা চত্বরে সমাবেশে ৬১ জনের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। এ ঘটনায় একই বছর ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক আশরাফুল ইসলাম। পরে জিডিটি মামলা হিসেবে নথিভুক্তএকই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে আদিলুর ও নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন ডিবি পরিদর্শক আশরাফুল আলম। ২০১৪ সালে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। করা হয়।