
সেই আক্ষেপের মধ্যেও নিজের দেশকে নিয়ে বড় একটি স্বপ্ন দেখছেন সাফা কবির। বিশ্বকাপের গ্যালারিতে দাঁড়িয়ে তিনি কেবল ব্রাজিলকে সমর্থন করেননি, প্রকাশ করেছেন এমন এক ইচ্ছার কথাও- একদিন এই মঞ্চেই বাংলাদেশের খেলা দেখবেন আর গর্বভরে নিজের দেশের পতাকা উড়িয়ে সমর্থন জানাবেন।
ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে তাকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’
ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন সাফা। সেখানে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে বিষণ্ন মুখে হেঁটে যেতে দেখা যায় তাকে। ভিডিওতে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’
ভিডিওর ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।