
নিজস্ব প্রতিবেদক // গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাসহ ১০ জনকে আসামী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার অভিযোগ করা হলে সেই সেটি গ্রহণ করেছে সংস্থাটি।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে কোটাসংস্কার আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িতদের তদন্ত ও বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন নিহত আরিফ আহম্মেদ সিয়ামের পিতা মো. বুলবুল কবির। তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার গাজী এম এইচ তামিম।