নিজস্ব প্রতিবেদক // কুমিল্লায় সড়কের পাশে থামানো ইপিজেডের একটি কারখানার স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা ইপিজেড সংলগ্ন উনাইসার এলাকায় এ ঘটনা ঘটে। সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কুমিল্লা ইপিজেডের জিহান ফুটওয়্যার নামের একটি কোম্পানির স্টাফদের আনা-নেওয়া করা হতো বাসটি দিয়ে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পার্কিং করে থাকা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে শুয়ে থাকা চালক হানিফ মিয়া টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
