
বিষয়টি অবশ্য মাস্ক নিজেই স্পষ্ট করেছেন। চোখের দাগ দেখে নানা জল্পনা-কল্পনা শুরু হলেও মাস্ক নিজেই বিষয়টি ব্যাখ্যা করে বলেন, আমি ছেলেকে মজা করে বলেছিলাম, ‘মুখে ঘুষি মারো।’ পাঁচ বছর বয়সী ছেলে ‘এক্স’ সত্যিই ঘুষি মারে, আর সেটাই চোখে দাগের কারণ।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের (ডোগ) প্রধান হিসেবে কাজ শেষ করে বিদায় নিচ্ছিলেন মাস্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শেষ সংবাদ সম্মেলনে মাস্কের চোখের দাগ নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প মজার ছলে বলেন, যদি এক্সকে চেনেন, বুঝতেন—সে এটা করতেই পারে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।