উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ষ্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভেশন আইডিয়া সোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে, এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিস (EESS), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর আয়োজনে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক মহেশ্বর মন্ডল প্রোগ্রাম এর দিন ব্যাপী শুভ উদ্ধোধন করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব এ বি এম জাহিদ হোসন, আলহাজ্ব বি এন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম, সরকারী ডাব্লিউ বি ইউনিয়ন মডেল ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ গাফফার আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুমন চৌধুরী, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু সহ বিভিন্ন স্কুল; কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ। মেলায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। এর মধ্যে প্রথম স্হান গুঠিয়া ইউনিয়নের নারায়নপুর পল্লী উন্নয়ন ইনষ্টিটিউশন, দ্বিতীয় স্হান উজিরপুর সদর শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্হান উজিরপুর সদর আলহাজ্ব বি এন খান ডিগ্রী কলেজ বিজয়ী নির্বাচিত হয় । প্রদর্শনীর শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।