নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিন। মহান স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। তিনি আরও বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে ব্যাহত করছে। বিএনপি এবং জামায়াতের অতীত কার্যক্রম আমরা সবাই জানি।
বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে, জামায়াতের রাজনীতিকে বৈধতা, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপির ২১ আগস্ট গ্রেনেড হামলা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা বিজয় হবে, আর নৌকা বিজয় হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসবে, আর আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের ভাগ্য উন্নয়নে যে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান অতিথি ড. শাম্মি আহমেদ। এতে সভাপতিত্ত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান। পবিত্র কোরআন তেলোওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মতবিনিময় সভা শুরু করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার মাহেব হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ মুনসুর আহমেদ। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মকিম তালুকদার, সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, আব্দুর জব্বার কানন, রফিকুল ইসলাম টেনু, বীরমুক্তিযোদ্ধা শহীদ শাহ, যুগ্ম- সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন ও নুরুল ইসলাম জামাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, সাইফুল ইসলাম ও ডাঃ সিরাজ উদ্দিন আহমেদ,আন্তর্জাতিক বিষয়ক উপ -কমিটি সদস্য সৈয়দ মনিরসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এদিন বিকাল সাড়ে ৩টায় উলানিয়া উত্তর, দক্ষিণ ও গোবিন্দপুর ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন ড. শাম্মি আহমেদ।
উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম জামাল মোল্লার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে ডক্টর শাম্মী আহমেদ বক্তব্য রাখেন। সেখানেও উপজেলা নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন উলানিয়া দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল হালিম চৌধুরী মিলন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বেল্লাল মোল্লা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সদস্যাসহ দলীয় নেতাকর্মীরা। তবে সভায় উপস্থিত নেতাকর্মীরা প্রধান অতিথি ড. শাম্মি আহমেদকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ হিজলা-মেহেন্দিগঞ্জে নৌকার প্রার্থী হিসাবে দেখতে চায়, যা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।