
আজ বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিটে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্ব মহা পরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে আছে, যার মূল অনুসঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশ্বে আগামী দিনে বাংলাদেশের অবস্থান কোথায় হবে তা নির্ধারণ করবে এআই।
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে।’
তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান সৈনিক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মসহ দেশের সবাই একসঙ্গে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
এ সময় ব্যবসায়ীদের এআই ব্যবহারের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এআইকে শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে না দেখে নতুন পণ্য তৈরি এবং বাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহারের পরামর্শ দেন।