প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ৫:০৬ পি.এম
এক ছড়ায় ঝুলছে ১২ কলার মোচা, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক // একটি কলা গাছে সাধারণত একটি মোচা হওয়ার কথা থাকলেও আশ্চর্যজনকভাবে ঝালকাঠির এক এলাকায় এক ছড়ায় ১২টি কলার মোচা ধরেছে। আর তা দেখতে বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১ জুলাই) ঝালকাঠি শহরতলীর গাবখান ব্রিজসংলগ্ন রূপসীয়া গ্রামে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, সড়কের পাশে গত বছর বেশকটি কলাগাছ রোপণ করেন স্থানীয়রা। সম্প্রতি ওই গাছগুলো থেকে একটি গাছে ছড়া দেখা দেয়। কিন্তু ও ছাড়ায় একটি মোচা হওয়ার কথা থাকলেও ঘটে বিস্ময়কর ঘটনা। একই ছড়া থেকে একে একে একটি দুটি নয়, ১২টি কলার মোচা বের হয়। আর তা নিয়ে রীতিমত গ্রাম ও বাজারে হৈচৈ পড়ে গেছে। কৌতূহলী লোকজন প্রতিদিন ভিড় করেছে এ দৃশ্য দেখতে। কেউ কেউ আবার ছবি তুলে নিয়ে যাচ্ছেন। গ্রামের বাজারের চায়ের দোকানও এখন বিস্ময়কর ১২ কলার মোচার গল্প নিয়েই আড্ডা জমেছে।
স্থানীয়রা রহিমুদ্দীন মাঝি (৬৫) বলেন, ‘আমার জীবনে এই প্রথমবার দেখলাম। এটা হয়তো শেষ জামানা। তাই শেষ জীবনে এটা দেখলাম।’
গ্রামের যুবক শাহীন খান বলেন, ‘গত বছর আমরা রাস্তার পাশে অনেকগুলো কলাগাছ লাগিয়েছিলাম। এবার সেখান থেকে একটি গাছে মোচা এসেছে। তবে একটি ছড়ায় ১২টি। সত্যিই অবাক করার মতো, গাছটি না দেখলে বিশ্বাস করা যাবে না। এখন প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসছেন।’
এ ব্যাপারে ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ বলেন, বিষয়টি আমিও শুনেছি। গাছটিতে অনেক বেশি পরাগায়ন হওয়ার কারণে এমনটি ঘটতে পারে। তবে এমনটি খুব বেশি হয় না বলেও জানান এই কৃষি কর্মকর্তা।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.