
গতকাল রবিবার সন্ধ্যায় মাছটি নিয়ে জেলেরা লোকালয়ে আসলে উৎসুক জনতা ভিড় জমায়।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুস সালাম নামের এক জেলে জানান, সুন্দরবনের মালঞ্চ নদীর ফিরিঙ্গি খালে শনিবার রাতে শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে।
শুকুর আলী সাংবাদিকদের জানান, মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। তিনি ৪ লাখ টাকায় মাছটি বিক্রি করবেন। এখন পর্যন্ত ব্যাপারীরা মাছটির দাম বলেছেন ৩ লাখ ৭৫ হাজার টাকা।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, জাভাভোল মাছ সহসা মেলে না। এছাড়া এই মাছের রয়েছে ঔষধি গুণ। এজন্য এ মাছের দাম বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই মাছ কিনে নিয়ে যায়।
এই মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এই মাছ মূলত সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এলাকায় পাওয়া যায়।