
আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘খুনীদের বিচারের প্রশ্নে, সংষ্কারের প্রশ্নে আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবে, ততদিন ওই খুনী হাসিনা আর ক্ষমতায় আসতে পারবে না। যত নেতাই উঠে দাঁড়াতে চেষ্টা করুক না কেন, কেউ পারবে না।’
সারজিস অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের লোকজন বিদেশে বসে মিথ্যা প্রোপাগাণ্ডা চালাচ্ছে। তাদের কারো প্রপাগাণ্ডায় আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশ এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘২৪ পরবর্তী বাংলাদেশে আমরা যারা সামনে ছিলাম, তারা এক থাকলে কোনো দল বা ব্যক্তিকে সামনে রেখে কেউ আর দাঁড়াতে পারবে না।’
এনসিপি নেতা বলেন, ‘জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা রাজনৈতিক সমাবেশ করব, কিন্তু জনগণের ভোগান্তি যেন না হয়, সেটা মনে রাখতে হবে। আগেও এখানে সমাবেশে হয়েছে। কিন্তু আমরা দেখেছি সমাবেশ শেষ করে ময়লা পরিস্কার করা হয়েছে। এই বাংলাদেশই আমরা চেয়েছিলাম।’
আগামী জাতীয় নির্বাচন যেন পিআর পদ্ধতিতে হয়, সেই দাবি নিয়ে জোরেজোরে জাগতে হবে বলেও এসময় উল্লেখ করেন সারজিস।
তিনি আরও বলেন, ‘আমাদের ভাইয়েরা যেন টার্গেট কিলিংয়ের শিকার না হন। আগামীর বাংলাদেশে কেউ যেন টার্গেট কিলিংয়ের শিকার না হন। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবে, ততদিন ওই খুনী হাসিনা আর ক্ষমতায় আসতে পারবে না।’
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।