নিজস্ব প্রতিবেদক // কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ খুনিয়াপালং গাইন পাড়া এলাকায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে বসবাস করে যাচ্ছে লিয়াকত আলী নামে এক ব্যক্তি সাথে তার পরিবার রয়েছে। তার পরিবারে একাধিক সদস্য রয়েছে। সেই রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে আত্মগোপনে এই এলাকায় বসবাস করেন। তাদের রয়েছে একাধিক সন্ত্রাসী বাহিনী ও অপহরণকারী ব্যক্তি।একটি সুত্রে জানা যায় তার সাথে রোহিঙ্গা ক্যাম্প অপহরণকারীদের সম্পর্ক রয়েছে। তবে সেই ওই এলাকায় রাজকীয়ভাবে বসবাস ও নামি দামি ব্রান্ডের বাইক নিয়ে চলাফেরা করলেও কেউ জানার উপায় নেই তারা যে রোহিঙ্গা। তাদের চলাচল যেন প্রভাবশালীদের মত। তারা ওই এলাকায় আলিশান ঘরবাড়ি করে বসবাস করে যাচ্ছে। তথ্যসূত্রে জানা যায় লিয়াকত আলি ৫ তালা বিশিষ্ট পন্ডিশন দিয়ে ২ তলা বাড়ি নির্মাণ করেন। ওই গ্রামে কয়েকজন স্থানীয় নেতা ও প্রভাবশালীদেরকে মোটা অংকের টাকা মাসোয়ারা দিয়ে বসবাস করে যাচ্ছে। সেই মায়ানমার থেকে টেকনাফ হয়ে ইয়াবা এনে এই এলাকায় মজুত করে। ফলে বিভিন্ন দেশে ইয়াবা পাচার করেন। গোয়েন্দা সংস্থার তথ্য মতে জানা যায়,তারা বংশগতভাবে রোহিঙ্গা। তারা কয়েকজন মিলে একটি সিন্ডিকেট রয়েছে। তাদের সিন্ডিকেটে বর্তমান রোহিঙ্গা ও অপহরণকারী এবং স্থানীয় কয়েকজন ব্যক্তি রয়েছে। তাদের নিজস্ব বাহিনী রয়েছে। ফলে তারা এই গ্রামে এসে বাড়ি গাড়ি দোকান সই সম্পত্তি গড়ে তুলেন। তারা অল্প দিনে কোটিপতি বনে যান। এ যেন আলাদিনের চেরাগ কে হার মানাবে। কারণ তাদের তেমন কিছু ছিল না। রোহিঙ্গা ক্যাম্পে যখন বসবাস করতো তখন তাদের শুধু মাথা গোজার ঠাই দেওয়ার জন্য জায়গায় টুকু ছিল। তখন তাদের একটি বালিশ ও একটি সাদর ও একটি তালা-বাসন ছিল। যেখানে বসবাস ছিল ওখানে হলো তাদের রোহিঙ্গাদের বসবাস করার জায়গা। বাংলাদেশ সংবিধানে রয়েছে রোহিঙ্গারা গ্রামেগঞ্জে গিয়ে তারা কোনভাবে বসবাস করতে পারবে না। এবং তাদের কোন ধরনের বাংলাদেশের এন আইডি কার্ড করা যাবে না। তথ্যসূত্রে জানা যায় তাদের কাছে এনআইডি ও পাসপোর্ট ও জন্ম সনদ রয়েছে। তারা ইয়াবার কালো টাকার বিনিময়ে এইসব এনআইডি কার্ড হতে পাসপোর্ট জন্ম সনদ করিয়ে নেই। তবে ওই এলাকার তাদের চলাচল যেন দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। এই বিষয় নিয়ে খুনিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি জানান,দক্ষিণ খুনিয়াপালং এলাকায় কয়েকজন রোহিঙ্গা বসবাস করে। এটি তার নজরে পড়েছে। তবে তিনি এখনো তদন্ত করে দেখেনি। যদিও বা প্রমাণিত হয় তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যে ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয় নিয়ে ওই এলাকার ৬ নং ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার বুলবুল আক্তার জানান,তারা দীর্ঘ বছর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দক্ষিণ খুনিয়াপালং ৩ নং ওয়ার্ড গাইন পাড়া গ্রামে এসে বসবাস করে যাচ্ছে। তাদের একাধিক সন্ত্রাসী বাহিনী ও নিজস্ব বাহিনী রয়েছে। তাদের সিন্ডিকেট অনেক ব্যক্তি রয়েছে। তাদের ইয়াবার টাকায় অনেকেই মুখ খুলতে পারছেন না। ফলে তারা এই ইয়াবার কালো টাকা দিয়ে গাড়ি সম্পত্তিসহ অনেক কিছু গড়ে তুলেছেন। তবে আমরা চাই তাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করে ক্যাম্পে ফেরত দেওয়া হোক। এই বিষয় নিয়ে ওই এলাকার স্থানীয় ব্যক্তি জানান, বর্তমানে লিয়াকত নামে এক ব্যক্তি আমাদের গ্রামে বসবাস করে যাচ্ছে। তাদের পরিবারে একাধিক সদস্য রয়েছে। তারা বর্তমানে রোহিঙ্গা। তাদের ঘরে প্রতিদিন প্রতিনিয়ত শো কৌশলে রোহিঙ্গারা যাওয়া আসা করে। তাদের বাড়িতে মায়ানমার থেকে ইয়াবা এনে মজুদ করে রাখে। ফলে এখান থেকে বিভিন্ন দেশে পাচার করা হয়।