
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের আড়াই লাখ নিবন্ধিত কোম্পানির মধ্যে মাত্র ৩০ হাজার প্রতিষ্ঠান আয়কর দিচ্ছে। রাজস্ব বাড়াতে আগামী বাজেটে কালো টাকা সাদা করার বিধান না রাখার আহ্বানও জানিয়েছে সিপিডি।
সেই সাথে বাজেটে কি পরিমাণ কর ছাড় দেয়া হবে, সে বিষয়ে আগাম ঘোষণার দাবি জানান প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। কর ফাঁকি রোধে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত ব্যবস্থাপনার পাশাপাশি প্রক্রিয়াটি পুরোপুরি ডিজিটালাইজেশনের পরামর্শ দেন তিনি।