রাসেল কবির // বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর মাধবরায় গ্রামে জমি বিরোধী ঘটনায় বসত ঘর থেকে ৫ লক্ষ টাকা ২ ভরি স্বর্ণ নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষরা এখানেই ক্ষান্ত হয়নি নির্মাণাধীন বিল্ডিং ভেঙ্গে দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে আব্দুর রশিদ হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবত পাশের বাড়ির আজিত হাওলাদার গং দের সাথে জমি বিরোধ ঘটনা চলছে। ১৪ ইং নভেম্বর আজিত হাওলাদার কাজিরহাট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এ এস আই সরোয়ার উভয় পক্ষকে কাজিরহাট থানায় কাগজপত্র নিয়ে আসার জন্য বলেন। ১৬ ইং নভেম্বর সন্ধ্যার পরে রশিদ হাওলাদার স্ত্রী পারুল বেগম ছেলে পাবেল হাওলাদার কাজীরহাট থানায় উপস্থিত হয় রাত ১০ টা ৩০ মিনিট অতিবাহিত হলেও অভিযোগকারী থানায় উপস্থিত হয়নি। পরিশেষে রশিদ হালাদার গং থানা থেকে বের হয় বাড়ির উদ্দেশ্যে চলে আসে। পথিমধ্যে জানতে পায় বসত ঘরে লুটপাট ও নির্মানাধীন বিল্ডিং ভাঙচুর করে আজিত হাওলাদার ও মজিত হালাদার সহ কয়েকজন লোকজন। এ বিষয়ে রশিদ হাওলাদার জানায় ঘটনা সততা স্বীকার করে। পারুল বেগম জানায় আমাদেরকে থানায় খবর দিলে মীমাংসার জন্য বসে থাকি। অপরদিকে প্রতিপক্ষরা থানায় রাতে যায়নি। উল্টো আমার বসত ঘরে ঢুকে উতিলের আলমারি ভেঙ্গে স্টিলের আলমারি ভেঙ্গে নগদ পাঁচ লক্ষ টাকা ও স্বর্ণ দুই ভরি নিয়ে যায় যাবার সময় বিল্ডিং ভেঙে ফেলে। এই ঘটনায় আমার ছেলে পবেল হাওলাদার কাজিরহাট থানায় লিখিত অভিযোগ করেছে। এ বিষয়ে পাবেল হাওলাদার জানায় থানা থেকে ফিরে বাড়ি আসে এই ঘটনা দেখতে পাই। ১৭ই নভেম্বর কাজিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। কাজিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপঙ্কর সাথে আলাপ করলে তিনি জানায় ঘটনাস্থলে এই এস আই মোঃ কবির হোসেন সরজমিনে তদন্ত জন্য দিয়েছিল।