
পুলিশ সুপার মোহিত শর্মা জানিয়েছেন, ''বাসে গুলি লাগার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি খাদে পড়ে যায়।''
পুলিশ সুপার জানিয়েছেন, ‘উদ্ধারের কাজ শেষ হয়েছে। যারা বাসে ছিলেন, তারা স্থানীয় মানুষ নন। তাদের পুরো পরিচয় এখনো জানা যায়নি। শিব খোরি মন্দিরের কোনো ক্ষতি হয়নি। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চলছে।’
পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়।