
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নাফীস জানান, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।
নাফীস লিখেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি...। আলহামদুলিল্লাহ।’
তার মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ হয়েছে। তবে দ্রুত চিকিৎসায় সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি।
চিকিৎসা বিজ্ঞানে নাফিসের রোগটি বিরল হিসেবে উল্লেখ করা হয়েছে। সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস নামের এই রোগ লাখে একজনের হয়ে থাকে। এ রোগ হলে মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট হয়ে থাকে। তবে চিকিৎসার মাধ্যমে সুস্থতাও আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত সে পথেই আছেন নাফীস।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।