নিজস্ব প্রতিবেদক।।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলার হাটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন মিয়া ওই গ্রামের মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, স্থানীয় বাজার থেকে পরিবারের জন্য কিছু লিচু কিনে বাড়িতে নিয়ে আসেন শাহীন মিয়া। রাতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, ‘হাসপাতালের আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।