
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানায়, গাজায় বর্তমান পরিস্থিতিতে তথ্য সংগ্রহ করা অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশু এখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে ধারণা আমাদের। আর প্রায় ৪ হাজার শিশু ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।
সংস্থাটি আরও জানায়, অনেক শিশুকে গুম করা হয়েছে। অজানাসংখ্যক শিশুকে আটক করা হয়েছে এবং গাজা থেকে বের করে দেওয়া হয়েছে।