প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৪:২০ পি.এম
গৌরনদীতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

গৌরনদী প্রতিনিধি // বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর হোসেন মৃধার বাড়িতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উপস্থিত পাঁচ শতাধিক নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর হোসেন মৃধা, বিএনপি নেতা হাফিজ সিকদার, মালেক গোমস্তা, যুবদল নেতা রুহুল আমিন মৃধা, পলাশ হোসেন মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.