প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৭:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৬:০৫ পি.এম
গৌরনদীতে যুব সমাজের আয়োজনে ওয়াজ মাহফিল

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী যুব সমাজের আয়োজনে সোমবার রাতে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ষষ্ঠ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উওর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী কালাম। মসজিদ কমিটির সভাপতি কাজী আবদুস সোবাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপি নেতা মোঃ অলিউর রহমান অলি, ইউনিয়ন বিএনপি নেতা হাবুল হাওলাদার, উপজেলা যুবদল নেতা মোঃ সবুজ সরদার, পৌর যুবদল নেতা সুমন ঘরামী, ইউনিয়ন যুবদল নেতা কাজী মুরাদ হাসানসহ অন্যান্যরা। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, মাওলানা মো. আবুল হাসান বুখারী ও বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমানী।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.