প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২২, ৮:৫০ পি.এম
গৌরনদীতে র্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

পঙ্কজ কুন্ডু গৌরনদী প্রতিনিধি // বরিশাল র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে রাব্বি সরদার নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাব্বি বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা এলাকার আলমগীর সরদারের ছেলে। পেশা সে ইজিবাইক চালক।
বুধবার দুপুরে র্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া গ্রামের এক তরুনীকে (১৭) বিয়ের প্রলোভনে ফুসলিয়ে মাগুরা এলাকার বেরি বাঁধের পাশে সেলিম হাওলাদারের মুরগীর ফার্মের একটি ঘরে নিয়ে রাতভর তরুনীকে ধর্ষন করে রাব্বি। পরেরদিন সকালে ওই তরুনিকে ফেলে ধর্ষক রাব্বি পালিয়ে যায়। উপায়অন্তুর না পেয়ে তরুনী একটি গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তরুনীকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে তরুনীর মা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে রাব্বিকে থানায় হস্তান্তর করা হয়।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.