গৌরনদী প্রতিনিধি।।
বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের দলীয় সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন কামনা উপলক্ষে বরিশাল জেলা আওয়ামীলীগের উদ্যোগে
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (৩১-মে) আগৈলঝাড়া উপজেলার সেরালের কেন্দ্রীয় জামে মসজিদে বাদআসর এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি গৌরনদী -আগৈলঝাড়ার সাবেক (এমপি) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এবং বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্'র
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্'র নির্দেশে বরিশাল জেলা যুবলীগের পক্ষে দোয়া মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহমুদুর রহমান সাগর সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান (আজাদ)
সেরনিয়াবাত, উজিরপুর উপজেলা যুবলীগ নেতা শাওন বালী, এছাড়া গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার আওয়ামীলীগের সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মিলাদে অংশগ্রহণ করেন।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।