নীলফামারী প্রতিনিধ // বাংলাদেশ ছাত্র যুব ও গণঅধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার আয়োজনে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি জনাব তাইজুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বাধীন, নীলফামারী জেলা ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সভাপতি একে উদার, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম,বিক্ষোভ মিছিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নূরনবী ইসলাম নূর, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপন, সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম সাগর, এবং যুব অধিকার পরিষদের সভাপতি বাবলু হোসেন। সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে আমাদের সংগ্রাম চলমান থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।