প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ৩:৩৫ পি.এম
ছাত্র-জনতাকে প্রস্তুত থাকতে বললেন সারজিস আলম

অনলাইন ডেস্ক // যেকোনো অপশক্তির নোংরা প্রচেষ্টা কিংবা চক্রান্তকে ধুলায় মিশিয়ে দিতে ছাত্রজনতাকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ মঙ্গলবার দুপুরে ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

ওই স্ট্যাটাসে সারজিস লেখেন, ‘রাজপথে থাকার সময় শেষ হয়নি। প্রথম ধাপ শেষে ২য় ধাপ শুরু হয়েছে মাত্র৷ যেকোনো অপশক্তির নোংরা প্রচেষ্টা কিংবা চক্রান্তকে ধুলায় মিশিয়ে দিতে ছাত্রজনতাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। দেখা হচ্ছে রাজপথে।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.