নীলফামারী প্রতিনিধি // নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জলঢাকা শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সদস্যসচিব শাহিনুর হক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদী লাভলু ও সদস্য সচিব রিপন ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, উপজেলা তাঁতী দলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মমতাজুর রহমান মিঠু, খুটামারা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব খোকনুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।