প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৯:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৩:৪৩ পি.এম
জলঢাকা পৌরসভা কুলি-মজদুর শ্রমিক ইউনিয়ন রেজি: নং রং-৭৯ এর শুভ উদ্বোধন ও পরিচয়পত্র বিতরন

নীলফামারী প্রতিনিধি // নীলফামারী জলঢাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পৌর শাখা কুলি মজদুর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রং ৭৯ এর শুভ উদ্বোধন ও পরিচয়পত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধা ৭ টায় জলঢাকা ট্রাফিকমোড় আবু সাঈদ চত্বরে জলঢাকা কুলি মজদুর শ্রমিক ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে শুভ উদ্বোধন ও পরিচয়পত্র বিতারন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনমানুষের নেতা জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী জামায়াত এমপি প্রার্থী নীলফামারী ৩, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক মনিরুজ্জামান জুয়েল সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নীলফামারী জেলা শাখা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান উপজেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা, প্রভাষক ছাদের হোসেন জেলা কর্মপরিষদ সদস্য নীলফামারীর,আরো উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা শাখার সকল ট্রেড ইউনিয়ন এর সভাপতি ও সাধারন সম্পাদক। বক্তরা তাদের বক্তব্যে বলেন যে শ্রমিক এর ন্যায্য পাওনা তাদের শরীরের ঘাম শুকানোর আগে দিতে হবে,কেননা তাদের শ্রমের বিনিময়ে মানুষ অট্টালিকাতে ঘুমায়,শ্রমিককে কখনো ছোট হেয় প্রতিপন্ন করা যাবে না তারাও আমাদের মত মানুষ। তাই সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহব্বান জানান
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.