প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৬:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ৩:৩৯ পি.এম
টিভি মেকানিক সোহেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ বিক্ষোভ

লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে টিভি মেকানিক সোহেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার (১৫ মার্চ ২০২৪) বাদ জুমা লালপুর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়ে এ মানব বন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় রাস্তার দুপাশে ব্যাপক যানজটে সৃষ্টি হয়।
ঘটনা সত্যতা স্বীকার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান টিভি মেকানিক সোহেল হত্যার বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে। এসময় সড়ক অবরোধের চেষ্টা করলে লোকজনকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে মান চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে গত ১৩ মার্চ বিকেলে একই স্থানে সোহেলের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের আওতায় আনার প্রতিশ্রুতি দেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের টিভি মেকানিক সোহেলকে গত ১১ মার্চ রাতে কে বা কারা হত্যা করে পাশের একটি ভুট্টা খেতে ফেলে রাখে। ঘটনার পর প্রায় তিন দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.