
গত ২৪ ঘণ্টায় দেশ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫৩২ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৯৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৬২ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ৪৭ জন ও সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৭০ জন মারা গেছেন। এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।